নানা কর্মসূচির মধ্যদিয়ে গাইবান্ধায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন
নানা কর্মসূচির মধ্যদিয়ে গাইবান্ধায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, গাইবান্ধা’র সহকারী প্রকৌশলী মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম হেদায়েতুল ইসলাম। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, গাইবান্ধা’র সহকারী প্রকৌশলী এএসএম আরেফ বিল্লাহ ডাকুয়া ও উপ-সহকারী প্রকৌশলী মো. আজমির হোসেনসহ আরও অনেকে।
এর আগে, একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে গাইবান্ধায় কর্মরত সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।



