সুন্দরগঞ্জে হয়ে গেলো উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা

সুন্দরগঞ্জে উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নিবার্হী অফিসার ঈফফাত জাহান তুলির সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- সহকারি কমিশনার ভূমি আহরাব আল আকাশ, উপজেলা কৃষি অফিসার মো. কাইয়ুম চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. কামরুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার মাধব রায়, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাক্তার মো. মোজাম্মেল হক, থানা অফিসার ইনচার্জ মো. সেলিম রেজা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী আবুল মুনসুর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাহারুল ইসলাম, মো. আমিনুল ইসলাম, মো. আব্দুল জবাবার, মো. ইব্রাহিম খলিলুল্ল্যাহ, মেহেদী মোস্তফা মাসুম, সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুল মান্নান আকন্দ, বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন সরকার, দুনীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. শাহজাহান সরকার মন্ডল, পৌর ইঞ্জিনিয়ার মো. হামিদুল ইসলামসহ আরও অনেকে।
সভায় মাদক, জুয়া, ছিলতাই, ইটভাটা, বালু মহল, রাস্তা-ঘাট, বাল্য বিয়ে নিয়ে আলোচনা করা হয়।



