স্বেচ্ছাসেবক হতে আবেদন করুন ডাউনলোড
গাইবান্ধায় জমি নিয়ে সংঘর্ষে ১ জন নিহত ও ১০ জন আহত, গ্রেফতার ১৬
গাইবান্ধায় জমি নিয়ে সংঘর্ষে ১ জন নিহত ও ১০ জন আহত, গ্রেফতার ১৬

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। গতকাল (২৯ অক্টোবর) ফজরের নামাজের পরেই উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ সীচা ছাতিনামারী গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইতোমধ্যে এ ঘটনায় জড়িত সন্দেহে তাৎক্ষনিকভাবে ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 
জানা গেছে, দুই মাস ধরে ছাতিনামারী গ্রামের মকবুল হোসেনের সাথে প্রতিবেশি মো. শাহাবুদ্দিনের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ওই দুই জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় সংঘর্ষ বাধে। এতে শাহাবুদ্দিনের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে মকবুল হোসেনসহ তার লোকজনকে এলোপাথারি আঘাত করে। এ সময় ঘটনাস্থালেই মকবুল হোসেনের মৃত্যু হয়। আহত হন আরও ১০ জন। 
খবর পেয়ে ঘটনাস্থালে উপস্থিত হয়ে পরিস্থিাতি নিয়ন্ত্রণে নিয়ে আসে পুলিশ। সেই সাথে ঘটনার সাথে জড়িত সন্দেহে ১৬জনকে গ্রেফতার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সেলিম রেজা।