সম্প্রচারের ১ দশক পূর্ণ করলো রেডিও সারাবেলা

'একসাথে ১ দশক' এই প্রতিপাদ্যে রেডিও সারাবেলা ৯৮.৮ এফএম- এর ১০ম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। আজ (মঙ্গলবার) বিকেল ৫টায় সারাবেলা মিটিংরুমে এ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন হেড অব এসকেএস এন্টারপ্রাইজ আবু সাঈদ সুমন।
স্বাগত বক্তব্য রাখেন- রেডিও সারাবেলা’র স্টেশন ম্যানেজার মোস্তাফিজুর রহমান গোলাপ। এতে উপস্থিাত ছিলেন- রেডিও সারাবেলা’র সিনিয়র নিউজ প্রোডিউসার ফরহাদ হাসান, সিনিয়র প্রোগ্রাম প্রোডিউসার কৃষ্ণ কমল, এ্যাকাউন্টস অফিসার ফরহাদ রেজা, এ্যাসিস্ট্যান্ট নিউজ প্রোডিউসার আফসানা মিমি, এ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম প্রোডিউসার রেজওয়ান সাগর, নিশান মন্ডলসহ আরও ৩০ জন সম্প্রচারকর্মী। এসময় রেডিওটি’র বর্ষপূর্তি উপলক্ষ্যে কেক কাটা হয়। এর আগে সারাবেলা’র সম্প্রচারকর্মীদের নিয়ে আয়োজিত বিভিন্ন খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য, সারাবেলা’র ১ দশক পূর্তিতে রেডিওতে তিন দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছে। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গাইবান্ধায় ২০১৬ সালের এই দিনে যাত্রা শুরু করে রেডিও সারাবেলা ৯৮.৮ এফএম। সম্প্রচারের ১০ বছরে তারা অর্জন করেছে আন্তর্জাতিক ও জাতীয় ৮ টি অ্যাওয়ার্ড।





