স্বেচ্ছাসেবক হতে আবেদন করুন ডাউনলোড
গোবিন্দগঞ্জে খেলতে গিয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
গোবিন্দগঞ্জে খেলতে গিয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

গোবিন্দগঞ্জে খেলতে গিয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- আব্দুল্যা আল আরাফ ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এবং মিফতাহুল জান্নাত আশরাফুলের মেয়ে। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, পরিবারের অজান্তে খেলতে গিয়েবাড়ীর পাশের ডোবার পানিতে ডুবে যায় শিশু দুটি। খোঁজাখুঁজির এক পর্যায়ে ডোবার পানি থেকে তাদের উদ্ধারকরা হয়। এরপর গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।কোন অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহফুজ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।