স্বেচ্ছাসেবক হতে আবেদন করুন ডাউনলোড
ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজ নবায়নে বিআরটিএর’র নতুন নির্দেশনা
ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজ নবায়নে বিআরটিএর’র নতুন নির্দেশনা

 

জরিমানা ছাড়াই মূল কর ও ফি দিয়ে সবধরনের মোটরযানের কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার। সোমবার (২৬ অক্টোবর)  সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অফিসিয়াল পেজে দেয়া জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ- বিআরটিএ।

 

এতে বলা হয়, সরকার জরিমানা ব্যতীত মূল কর ও ফি প্রদানপূর্বক সব ধরনের মোটরযানের কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করেছে। এই সময়ের মধ্যে শেষবারের মতো জরিমানা ছাড়া মূল কর ও ফি জমা প্রদানপূর্বক সব ধরনের মোটরযানের কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার জন্য বিআরটিএ-এর পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।